কক্সবাজার শহরে জামাল জাফরান (৩২) নামের এক যুবকের হাতের কব্জির রগ কেটেছে ছিনতাই করেছে ছিনতাইকারীরা।এসময় ছিনতাইয়ের শিকার হয়েছেন আরো এক নারী এনজিও কর্মী।
আহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরীপাড়ার মৃত ওবাইদুর রহমানের ছেলে ও তার সহকর্মী মিথিলার পরিচয় পাওয়া যায়নি।
এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ দুটি ব্যাগ নিয়ে গেছেন ছিনতাইকারীরা।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে কক্সবাজার শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওসি রফিক জানান, ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রিকশাযোগে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন জামাল জাফরান ও তার সহকর্মী মিথিলা হক। কলাতলীর বাইপাস সড়কের বিকাশ ভবনের সামনে পৌঁছালে অটোরিকশা যোগে এসে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় ভুক্তভোগীদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। তাদের বাধা দিলে ছিনতাইকারীরা জামাল জাফরানকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে জামাল আফরানের বাম হাতের কব্জির রগ কেটে যায়। পরে ছিনতাইকারীরা ব্যাগ দুটি নিয়ে পালিয়ে যান। এসময় সহকর্মী মিথিলাও আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।
ভুক্তভোগী মিথিলা হক বলেন, ছিনিয়ে নেওয়া ব্যাগ দুটিতে তাদের দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র রয়েছে। এদিকে আহত জামাল জাফরান দুই ঘণ্টা অস্ত্রোপচার শেষে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply