সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় প্রশাসনের যৌথ অভিযান, আরসার গ্রুপ কমান্ডারসহ গ্রেফতার-৫

উখিয়ায় প্রশাসনের যৌথ অভিযান, আরসার গ্রুপ কমান্ডারসহ গ্রেফতার-৫

ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার গ্রুপ কমান্ডারসহ সক্রিয় ৫ সদস্য গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে র‌্যাব-১৫, এপিবিএন-৮ ও ১৪ ও কক্সবাজার জেলা পুলিশের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’র সন্ত্রাসী সদস্য বিভিন্ন হত্যা ও পুলিশ লাঞ্ছিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ১৮ নম্বর ক্যাম্পের ব্লক-এল/৩,-১৮ এর মৃত সোনা আলীর ছেলে ডাঃ রফিক (৫৪)(এফডিএমএন), একই ক্যাম্পের ব্লক-এল/১১ এর অছির রহমানের ছেলে মোহাম্মদ রফিক (২০)(এফডিএমএন),১২ নম্বর ক্যাম্পের ব্লক-এইচ/৭ এর মোঃ ইসলামের ছেলে মোহাম্মদ রফিক (২১)(এফডিএমএন),একই ক্যাম্পের ব্লক-এইচ/১৩ এর রবিউল্লাহর ছেলে নুরুল আমিন (৩৪)(এফডিএমএন),৫ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/৯ এর মৃত আবুল বাসেদের ছেলে খায়রুল আমিন (৩২)(এফডি এমএন)কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী ডাঃ রফিক এআরএসএর একজন সক্রিয় গ্রুপ কমান্ডার এবং এআরএসএর আহত সদস্যদের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে থাকতে বলে জানা যায়। তাছাড়াও গ্রফেতারকৃত ডাঃ রফকি ক্যাম্পে শাহাব উদ্দিন হত্যার অন্যতম প্রধান আসামি, তাহার বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-০১, ০১/১২/২০২২
 পেনাল কোড ১৮৬০ সালের ৩০২/৩৪ ধারা, ২। মোহাম্মদ রফিক(২০) এআরএসএর জিম্মাদার ক্বারী রফিকের তথ্যদাতা ও দেহরক্ষী হিসেবে কাজ করে ও হত্যা মামলার এজাহারনামীয় আসামী, তার বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-২২, তারিখঃ-০৭/১০/২০২২ খ্রিঃ পেনাল কোড ১৮৬০ সালের ১৪৩/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/৩৪ ধারা, ৩। মোহাম্মদ রফিক (২১) এআরএসএ জিম্মাদার আলী জোহরের তথ্যদাতা হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-১৪, তারিখঃ-০৫/১০/২০২২ খ্রিঃ পেনাল কোড ১৮৬০ সালের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩৩২/৩৫৩/৩০৭/ ৪২৭/৫০৬(৪)/৩৪ ধারা, ৪। নুরুল আমিন এআরএসএ সদস্য ও তথ্যদাতা হিসেবে কাজ করে এবং আইন প্রয়োগকারী সংস্থার গতিবিধি পর্যবেক্ষণ করে। বর্ণিত ব্যক্তি পুলিশ লাঞ্ছিত মামলার এজাহার নামীয় আসামী, তার বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-১৪, ০৫/১০/২০২২ খ্রিঃ পেনাল কোড ১৮৬০ সালের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩৩২/৩৫৩/৩০৭/৪২৭/৫০৬ (৪)/৩৪ ধারা এবং ৫। খায়রুল আমিন একজন সক্রিয় এআরএসএর সদস্য ও মোঃ হোসেন, মোঃ জোহর হত্যা মামলার আসামী।
তার বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-৯৬, তারিখঃ-৩০/১০/২০২২ খ্রিঃ পেনাল কোড ১৮৬০ সালের ৩০২/৩৪ ধারায়* মামলা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীগনদের পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM