সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ইয়াবাপাচার মামলাঃ ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবাপাচার মামলাঃ ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

একরাম জুয়েল।।
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানামারের আকিয়াবের শিবপুরে ধইল্যা, পুত্তু রবি আলম, মো. আলম, শফিকুল, মো. নূর, নূরে আলম, আলী আহামদ ও নূরুল আমিন।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমাণিত হওয়ায় মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন উল্লেখ করে পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম বলেন, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফ কোস্ট গার্ডের একটি দল সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালায়। এসময় একটি বোট থেকে দুই লাখ পিস ইয়াবাসহ ৮ রোহিঙ্গাকে আটক করেন। এই ঘটনায় কোস্ট গার্ড কর্মকর্তা এমজে উদ্দীন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছিলেন। এই ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM