সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় ‘মোশারফ বাহিনীর’ প্রধান মোশারফ মেম্বারসহ আটক-৩ঃ অস্ত্র উদ্ধার

কুতুবদিয়ায় ‘মোশারফ বাহিনীর’ প্রধান মোশারফ মেম্বারসহ আটক-৩ঃ অস্ত্র উদ্ধার

কাইসার সিকদার।।
কক্সবাজারের কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়নের ‘মোশারফ বাহিনীর’ মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে শাহাব উদ্দীনের ছেলে ৩নং ওয়ার্ডের মেম্বার মোশারফ ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৭।
তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত ৩টি দেশীয় তৈরী একনলা বন্দুক, কাঠের বাট যুক্ত ৪টি দেশীয় তৈরী এলজি,কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী ১টি পিস্তল, ১২ বোর কার্তুজ ১৪টি (বিভিন্ন রংয়ের), ৩টি ৭.৬২ এমএম কার্তুজ,৬টি ২২ এমএম কার্তুজ,৪টি মাছ ধরার চিকন জাল উদ্ধার করা হয়।
আটকৃত দুই সহযোগী হলেন, নুরুল আবছারের ছেলে মো.আজিজ ,জাবেদ আহমেদের ছেলে রবিউল হাসান।
বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাব-৭ বুধবার বিকালে  অস্ত্রসহ মোশারফ, মো.আজিজ,রবিউল হাসানকে থানায় সোপর্দ করেছন ও র‌্যাবের ডিএডি আহম্মেদ উল্লাহ বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে মোশারফসহ দুই সহযোগীকে আদালতে সোপর্দ করা হয়।
র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়নের ‘মোশারফ বাহিনীর’ মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে মেম্বার মোশারফ ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ আটক করা হয়। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এ সন্ত্রাসী মোশারফ ইউপি সদস্য আড়ালে তার সহযোগীদের নিয়ে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন কাজ করত। মোশারফের ভয়ে এলাকার মানুষ ও ভুক্তভোগীরা মুখ খোলার সাহস পেত না।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলেও জানান র‌্যাব।
এদিকে, এই গডফাদার ও তার সঙ্গীদের আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে এবং ‌র‌্যাব-৭ কে সাধুবাদ জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM