সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহরে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার শহরের পশ্চিম বাহার ছড়া এলাকায় নিশাত আহম্মেদ নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উন্নয়ন সংস্থা (এনজিও) ইউএনডিপিতে কর্মরত ছিলেন।
নিহত নিশাত আহম্মেদের বাড়ী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বাহার ছড়া এলাকার গফুর সওদাগরের ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্বার করে পুলিশ।
প্রতিবেশীরা আরও জানান, নিহত নিশাত আহম্মেদ এইএনডিপিতে চাকরি করেন। বিকেলের দিকেও নিশাত আহম্মেদকে তারা দেখেছেন। রাতে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। স্থানীয়রা কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, গত একমাস আগে গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নেন নিশাত। সেখানে তিনি একা থাকতেন।
একটি সূ্ত্র বলছে, প্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল নিশাত আহম্মেদের। এর জের ধরে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন।
বাড়ির মালিক জানান, তার কাছে নিশাতের কোন পরিচয় পত্র বা কোনো ধরনের কাগজ পত্র নেই, নেই ভাড়াটিয়া চুক্তিনামাও। নিশাত আহম্মেদ এর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, এ মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তে মূল কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM