সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
একরাম জুয়েল।।
কক্সবাজার সদর হাসপাতালের অনিয়ম, অপচিকিৎসা ও অব্যবস্থাপনা এবং রোগি হয়রানি চরম পর্যায়ে পৌঁছেছে। এর ধারাবাহিকতায় উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান কামরুন্নেছা বেবী’র উপর ন্যাক্কারজনক হামলা ও দুর্ব্যবহারের ঘটনায় বিক্ষুদ্ধ জনতা মানববন্ধন করেছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল হক আমিন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাশ, খুরুস্কুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম সিকদার ও হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগি ও স্বজনদের হয়রানি ও হামলা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। বিগত ২ ফেব্রুয়ারি সদর হাসপাতালে নবজাতক ভর্তি করতে চিকিৎসক ফাতেমা ইব্রাহিম মিশু কর্তৃক চরমভাবে হেনস্তার শিকার হয়েছেন উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী। অভিযুক্ত চিকিৎসক তাকে ন্যাক্কারজনক হামলা ও দুর্ব্যবহার করেন। এই চিকিৎসক চিকিৎসক নন তিনি চরম অত্যাচারী একজন কসাই, তাকে অবিলম্বে যথাযথ শাস্তি এবং অপসারণের দাবি উঠেছে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে।
এই ঘটনার দুই দিন আগেও পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতুর সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন জরুরী বিভাগের চিকিৎসকরা। এই ঘটনারও সুষ্ঠু তদন্ত দাবী করে ওই চিকিৎসকের অপসারণ দাবী করেন বক্তরা।
এদিকে, ওই ঘটনাকে ধামাচাপা দিতে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বেলা ১২ টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ২৪ ঘন্টার মধ্যে ভাইস চেয়ারম্যানকে আটক করে আইনের আওতায় না আনলে কর্মবিরতির ঘোষণা দেন বিক্ষুব্ধ চিকিৎসকরা।
Leave a Reply