সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শাহআলম বিপ্লব।।
কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় বিদেশী মদ ও বিয়ার ক্যানসহ মাদক ব্যবসায়ী এক নারীকে আটক করেছে র্যাব-১৫।
আটক নূরনাহার বেগম (৪৫) টেকনাফ উপজেলাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান, শনিবার সকাল ১১ টার সময় র্যাবের একটি টীম টেকনাফ সাবরাং নয়াপাড়ায় এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালায়। বসতবাড়ী থেকে ৩০ টি বিদেশী মদের বোতল ও ২২৪ টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় সাবরাং নয়াপাড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী নূর নাহার বেগম (৪৫) কে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply