ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ার ঘাট কাস্টমস এলাকায় আরএফএল কোম্পানির প্রতিনিধির মোটর সাইকেলের ধাক্কায় এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে।
নিহত রোহিঙ্গা নারী সুফিয়া খাতুন (৬০)
আবদুস শুক্ররের মেয়ে এবং বালুখালী ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply