সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি হত্যা মামলার বাদী ও বিবাদী পক্ষকে বাহারছড়া ইউনিয়ন পরিষদে বিচারের জন্য নোটিশ প্রদান করায় চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকালে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এই পরোয়ানা জারির আদেশ দেন বলে জানিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আশেক ইলাহী শাহজাহান নুরী।
আদালত সুত্রে জানা গেছে, গত বছরের ২৯ সেপ্টেম্বর এই হত্যা মামলার বাদী ও আসামীদেরকে বিচারের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সমন দেয়া হয়। বিষয়টি গত ২০২২ সালে ৩ অক্টোবর আদালতের নজরে আনেন বাদী পক্ষের আইনজীবী। একই বছর ৪ অক্টোবর বিষয়টি আদালত আমলে নেন। চলতি বছর ১১ জানুয়ারী আদালতে এক আদেশে বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী হত্যা মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় স্থানীয় পরিষদের চেয়ারম্যান বিচারের জন্য নোটিশ প্রদান করতে পারে কি না, তার ব্যাখ্যা দিতে স্বশরীরে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনকে আদালত তলব করা হয়েছিল। চেয়ারম্যান খোকন নোটিশটি গত ৩১ জানুয়ারী রিসিভও করেন। কিন্ত আজ আদালতের ধায্য তারিখে তিনি হাজির না হওয়ায় আমজাদ হোসেন খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছেন আদালত।
মামলার এজাহার সুত্রে জানা গেছে,গত ২০২১ সালের ২ জুন রাতে বাহারছড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ড কচ্ছপিয়া গ্রামে আলী আহমদ নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পর দিন ৩ জুন টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রশীদা আকতার। টেকনাফ থানার হত্যা মামলা নাম্বার -১১, তারিখ-৩/৬/২১ইং। গত ২০২২ সালে ৩১ মে ৭ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দায়ের করেন টেকনাফ থানা বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ।
মামলাটি কক্সবাজার আমলী আদালত-৫, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।
Leave a Reply