সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
মোহাম্মদ হামিদ।।
কক্সবাজারের ঈদগাঁও থানাধীন জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকা থেকে মোরশেদ (২৫) নামের একজন ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোরশেদ ঈদগাঁও উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণপাড়ার শামসুল আলমের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে পথচারীরা সুপারি বাগানের ভেতর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আজ সাড়ে ১২ টার দিকে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, বুধবার রাতে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে লাশটি সুপারী বাগানের ভেতর ফেলে রাখে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
Leave a Reply