সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
দোকানে নেই দুদক থেকে চাকরিচ্যুত আলোচিত-সমালোচিত সেই শরীফ উদ্দিন

দোকানে নেই দুদক থেকে চাকরিচ্যুত আলোচিত-সমালোচিত সেই শরীফ উদ্দিন

সিএনটি ডেস্ক।।

নিজেকে ‘অসহায়’ সাজিয়ে দোকানে চাকরি নিয়ে জীবিকা নির্বাহ করার মিথ্যা গল্প ফাঁদেন দুদক থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিন। গত বছরের ১৬ ফেব্রুয়ারি তাকে চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক।

জানা গেছে, শরীফ চাকরিচ্যুত হওয়ার পর ষোলশহর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থিত তার বড় ভাইয়ের কনফেকশনারি ও কফি শপে কয়েক দিন বসেন। কূটকৌশলের মাধ্যমে ও গণমাধ্যমকে ব্যবহার করে ঠিকই হয়েছিলেন খবরের শিরোনাম। চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনের প্ল্যাটফর্মের সেই দোকানে নেই দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বরখাস্ত হওয়া আলোচিত-সমালোচিত সেই শরীফ উদ্দিন।

আরো জানা গেছে, দুদক থেকে চাকরিচ্যুত হওয়ার পর ভাইয়ের দোকানে চাকরি নিয়ে ‘জীবিকা নির্বাহ’ করছেন এমনটাই গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। এরপর ‘দুদকের সেই কর্মকর্তা শরীফ এখন দোকানদার’ কিংবা ‘দোকানে নয়; শরীফকে দুদকে প্রয়োজন’, এমন শিরোনামে গণমাধ্যমে খবর বের হয়। কিন্তু ওই দোকানে তিনি এক মাসের মধ্যে ১৫ দিন যাওয়া-আসা করেছেন। পরে অন্তত ৩০টি প্রতিষ্ঠানে চাকরির অফার পাওয়ার কথাও জানান। সর্বশেষ ৮০ হাজার টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে (ভেটেরিনারি ফার্মে) চাকরিতে যোগ দিচ্ছেন এমন খবরও বের হয় তার উদ্ধৃতি দিয়ে। তিনি আদৌ কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন কিনা সে বিষয়ে তার পরিবারের সদস্যরাও কিছু জানাতে পারেননি। বরং যে ভাইয়ের দোকানে ‘চাকরি’ করার কথা বলেছেন সেই ভাইয়ের সঙ্গেও বিরোধে জড়িয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন মূলতঃ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ, দুদককে প্রশ্নবিদ্ধ করা, সরকারের সহানুভূতি আদায় করে দুদকে চাকরি ফেরত পাওয়ার জন্যই তিনি এমন নাটকীয়তার আশ্রয় নেন। সর্বশেষ চট্টগ্রাম ও কক্সবাজারের ভুক্তভোগী তিন ব্যবসায়ীও সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, দুর্নীতি-অনিয়মের মাধ্যমে অঢেল বিত্ত-বৈভবের মালিক হন শরীফ।

শরীফের বড় ভাই ও ওমর কপি শপের মালিক মো. ওমর ফারুক সাংবাদিকদের  বলেন, পারিবারিক কলহের জের ধরে গত এক মাস ধরে শরীফের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। চাকরি চলে যাওয়ার পর মাঝে মধ্যে আমার দোকানে বসত। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হওয়ার পর চাকরি হয়েছিল শুনেছিলাম। বর্তমানে চাকরি করছে কিনা কিংবা কোথায় আছে বলতে পারছি না।তবে গত ২৯ ডিসেম্বর সপরিবারে তিনি সৌদি আরব যান ও ১৪ জানুয়ারি ফিরে আসেন।

গত বছরের ১৬ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে শরীফ উদ্দিনের বিরুদ্ধে বেআইনিভাবে হয়রানি, নির্যাতন, গ্রেফতার ও ঘুস দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তিন ভুক্তভোগী। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের দুই কর্মকর্তা ও প্রবাস ফেরত এক ব্যবসায়ী সংবাদ সম্মেলনে শরীফের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতি অনিয়ম অত্যাচারের অভিযোগ করেন। এর মধ্যে একজন হচ্ছেন কর্ণফুলী গ্যাসের মহাব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) সারওয়ার হোসেন, আরেকজন কোম্পানিতে সততার জন্য শুদ্ধাচার পুরস্কার পাওয়া দিদারুল ইসলাম। এই দু’জনকে বেআইনিভাবে গ্রেফতার ও হয়রানি করেন দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক শরীফ।

এছাড়া আবাসন প্রতিষ্ঠান আরএফ প্রপার্টিজের মালিক দেলোয়ারের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে ষোলশহর ২ নম্বর গেট এলাকায় একটি প্রজেক্ট থেকে বিনামূল্যে দুটি দোকান দাবি করেন শরীফ। দোকান না দেওয়ায় দেলোয়ার, তার অবিবাহিত কন্যা ও স্ত্রীর বিরুদ্ধে ঢাকায় মামলা করেন শরীফ।

অভিযোগ রয়েছে, কক্সবাজারে ভূমি অধিগ্রহণের টাকা যারা পেয়েছেন তাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টে চোখ পড়ে শরীফের। নানা অজুহাতে তাদের নোটিশ ছাড়াই অফিসে কিংবা রেস্ট হাউজে ডেকে পাঠাতেন। যাদের সঙ্গে বনিবনা হতো না বা লেনদেনে সমস্যা হতো তাদের ব্যাংক অ্যাকাউন্ট মৌখিকভাবে ফ্রিজ করতেন শরীফ। পরে বনিবনা হলে আবার অ্যাকাউন্ট চালু করার ব্যবস্থা করে দিতেন। আরিফ, মঞ্জুসহ একাধিক ব্যক্তিকে শরীফ সোর্স হিসাবে ব্যবহার করে এভাবে দিনের পর দিন হয়রানি করেছেন। লাখ লাখ টাকা ঘুস আদায়ের বেশ কিছু অডিও রেকর্ডও পাওয়া গেছে। আকারে-ইঙ্গিতে শরীফের ঘুস দাবির একটি অডিও রেকর্ড ইতোমধ্যে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন। শরীফের বিরুদ্ধে অধিকতর তদন্ত করে তার আয়ের উৎস কী, কোথায় কী সম্পদ আছে তা বের করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান ভুক্তভোগীরা।

এসব অভিযোগের বিষয়ে জানার জন্য শরীফের মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এছাড়া তার মোবাইলে পাঠানো ক্ষুদে বার্তারও জবাব দেননি তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM