সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ায় ৪৫ টি চোরাই মোবাইলসহ যুবক আটক

পেকুয়ায় ৪৫ টি চোরাই মোবাইলসহ যুবক আটক

মুহাম্মদ গিয়াস উদ্দিন।।
কক্সবাজারের পেকুয়ায় চোরাই মোবাইল কেনা-বেচায় জড়িত আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাঁর কাছ থেকে ৪৫ টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে আটক আমজাদ হোসেনকে(২৫) পেকুয়া থানায় হস্তান্তর করা হয়। আমজাদ উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং গ্রামের মৃত মৌলভী আবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্র জানায়, মোবাইল চোর চক্রের সদস্যরা পেকুয়া উপজেলার টইটং বাজারে রক সেইড নামের দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল বেচা-কেনা করে আসছিলো। বুধবার বিকেলে দোকানটিতে অভিযান চালিয়ে চোরাই মোবাইল বেচা-কেনার সময় আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর দেখানো মতে দোকানের বিভিন্ন শোকেস থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৫ টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি কক্সবাজারের উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাদী হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি চোরাই মোবাইল বেচা-কেনা করে আসছিলো। ২০২০ সালের সাত নভেম্বর ৬৬টি চোরাই মোবাইল নিয়ে আমজাদ হোসেনের তিন ভাই মোহাম্মদ হোসাইন, দেলোয়ার হোসাইন ও দিদার হোসাইনকে গ্রেপ্তার করেছিলো ডিবি পুলিশ। এটি খুব সক্রিয় ও শক্তিশালী একটি চক্র। এ চক্রের অপর সদস্যদের ধরার চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM