সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ডিএনসির অভিযান, মদ-বিয়ার সহ যুবক আটক

টেকনাফে ডিএনসির অভিযান, মদ-বিয়ার সহ যুবক আটক

 

শাহআলম বিপ্লব।।

কক্সবাজারের টেকনাফ থানার ডেইলপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) এর বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে মোহাম্মদ করিম (৩৩) নামে এক মাদক পাচারকারীকে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) এর বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) ভোররাত থেকে দুপুর ২টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে মদ বিয়ার বাংলাদেশে পাচারকারী সিন্ডিকেটের সদস্য মোহাম্মদ করিমকে আটক করা হয়।

এ সময় টেকনাফ সদরের ডেইল পাড়ার মোহাম্মদ করিম (৩৩) এর পৈতৃক বসত-বাড়ি ও নুর মোহাম্মদের (৪২) ব্যবহৃত বাড়ি থেকে ২৪২ ক্যান (আন্দামান গোল্ড ও ডাইয়াব্লু) বিয়ার এবং ৩২ বোতল (গ্রান্ড মাস্টার ও গ্রান্ড রয়েল) বিদেশি হুইস্কি মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় মোহাম্মদ করিমকে আটক এবং নূর মোহাম্মদ পলাতক আসামী করা হয়েছে। সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM