সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কলাতলি সুগন্ধায় উচ্ছেদ অভিযান, ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কলাতলি সুগন্ধায় উচ্ছেদ অভিযান, ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার শহরের কলাতলি সুগন্ধা পয়েন্টে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল ৪ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবু সুফিয়ানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে রেস্তোরাঁ, ঔষুধের দোকান, শুটকির দোকান, শামুক-ঝিনুকের দোকান, টি স্টল সহ বিভিন দোকান ছিল।

আগামীতে সরকারী জমিতে গড়ে তোলা সব স্থাপনা উচ্ছেদের কথা জানিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, কোন অবৈধ দখলদার সরকারী জায়গায় থাকতে পারবে না। ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।

দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করে আসছে জানিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল,
জেলা প্রশাসক বরাবরে সুপ্রীম কোর্টের আদেশ জমা দিয়েছি। তা না মেনে অভিযান চালানোতে আমরা আদালতের শরণাপন্ন হবো। অভিযানে আমাদের ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এদিকে, অভিযানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পর্যটন সেল, সহকারী কমিশনার (ভুমি), সদর মডেল থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও বীচ কর্মীগণ অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM