সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার পাসপোর্ট অফিসে দুদকের  অভিযান, দুই দালাল আটক

কক্সবাজার পাসপোর্ট অফিসে দুদকের  অভিযান, দুই দালাল আটক

ইব্রাহিম খলিল।।
গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ যাচাইয়ে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিমের সদস্যরা।
সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক কর্মকর্তারা। এসময় দুই দালালকে আটক ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই দালালকে ১০ দিন করে সাজা দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী এলাকার মৃত ছব্বির আহম্মদের ছেলে মনিরুদ্দিন আহম্মদ (৬০) ও কক্সবাজার সদরের দক্ষিণ বাহারছড়ার আবদুর রহিমের ছেলে আবদু সবুর (৩০)।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের টীম এ অভিযান চালায়।
আটক দালালদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানান, অভিযানে নেতৃত্বদানকারী এই কর্মকর্তা।
পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা টেকনাফ উপজেলার বাসিন্দা এক ভুক্তভোগী জানান, অফিসে দুর্নীতির কৌশলের কারণে পাসপোর্টের আবেদনকারীদের ভোগান্তির শেষ নেই। সপ্তাহে ঘুরে মাসের পর মাস এমন কি বছর পেরিয়ে গেলেও পাসপোর্ট পাওয়া যায় না।
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতি ও দালাল উৎপাতের বিষয়ে জানান দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
তিনি বলেন, পাসপোর্ট অফিসকে ঘিরে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, অফিসে কর্মরত কর্মচারী-আনসার সদস্যসহ বড় কর্তার প্রতি মাসে অবৈধ আয় প্রায় কোটি টাকা। দালালদের মাধ্যমে আদায় করা হয় টাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM