প্রেস বিজ্ঞপ্তি।।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে বায়ান্নের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল সাংবাদিক সংগঠন কক্সবাজার সাংবাদিক ইউনিটি।
২১ শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে সাংবাদিক নেতৃবৃন্দ কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সংগঠনের সভাপতি মো.শাহাদত হোছাইন এর নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপন পাল, সহ-দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সহ-ক্রীড়া সম্পাদক সোহেল আরমান, সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন আরফাত, সহ-প্রচার সম্পাদক কাজল কান্তি দে, নির্বাহী সদস্য মো: একরামুল হক, পরিধন কান্তি দে ও ইব্রাহিম খলিল প্রমুখ৷
এদিকে, শ্রদ্ধাঞ্জলি শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া কামনা করে এক মিনিট শহীদ বেদীতে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
Leave a Reply