সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় বিজিবি বাস-লেগুনার সংঘর্ষঃ নিহত-৩, আহত-৪

চকরিয়ায় বিজিবি বাস-লেগুনার সংঘর্ষঃ নিহত-৩, আহত-৪

 

মোহাম্মদ ইলিয়াছ।।

কক্সবাজারের চকরিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

নিহতরা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে হামিদ (২৯), উত্তর হারবাং করমূহুরি পাড়ার ধানু মিয়ার ছেলে নজরুল ইসলাম, হারবাং ৯ নম্বর ওয়ার্ডের লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

শনিবার (৪ মার্চ) সকাল প্রায় পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার সিটি গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নূর আয়শা, মোহাম্মদ মায়াজ এবং মোহাম্মদ শাহজাহান। একজনের নাম এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজারগামী বিজিবির বাসটি সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে ধাক্কায় দেয়। এতে লেগুনার ছাদ পুরোপুরি খুলে যায়। এতে তিনজন মারা যান।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM