সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
আগামী সংসদ নির্বাচনে ৫০-৮০ আসনে ইভিএমে নির্বাচন করার পরিকল্পনা-প্রধান সিইসি

আগামী সংসদ নির্বাচনে ৫০-৮০ আসনে ইভিএমে নির্বাচন করার পরিকল্পনা-প্রধান সিইসি

 

বিশেষ প্রতিবেদক।।

ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত কেউই তথ্য নির্ভর কোন অভিযোগ উপস্থাপন করতে পারেননি। বর্তমান সময়ে ইভিএম আরো বেশী পরীক্ষিত হয়ে গেছে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ থেকে ৮০ টি আসনে ইভিএম (EVM) পদ্ধতিতে নির্বাচন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের রয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (১১ মার্চ) কক্সবাজারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ (SCDECS) প্রকল্প কর্তৃক আয়োজিত “নির্বাচন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : চ্যালেঞ্জ সমূহ এবং উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে, সে নির্বাচনে ভারসাম্য সৃষ্টি হয়। আর রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশ গ্রহণ করা নিয়ে নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করে কোনভাবেই উচিত নয়।

সিইসি আরো বলেন, নির্বাচন এবং রাজনৈতিক সংস্কৃতিতে কিছু সমস্যা রয়েছে। নির্বাচনে জয়লাভ করলে বলা হয়, সব ঠিক আছে। আর হারলে বলা হয়, কোন কিছু ঠিক নাই। এমন সংস্কৃতির পরিবর্তন দরকার বলে মন্তব্য করেন তিনি। এছাড়া, বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশের গণতন্ত্রের উপরও নানা ধরণের কথা চলছে। তবে বহু বছর ধরে প্রমাণিত হয়েছে, গণতন্ত্রের চেয়ে ভালো এবং পরীক্ষিত আর প্রক্রিয়া নেই।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: আমিনুর রহমান (এনডিসি) এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- IDEA এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার), কক্সবাজারের জেলা প্রশাসক মো: শাহীন ইমরান, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম শাহাদাত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়াও, দিনব্যাপী এই কর্মশালায় নতুন-পুরাতন ভোটার, শিক্ষক, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সহ চট্টগ্রাম বিভাগ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার ৫০ জন প্রতিনিধি অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM