সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা এড.ক্লার্ক সমিতির নির্বাচন ১৮ মার্চ

কক্সবাজার জেলা এড.ক্লার্ক সমিতির নির্বাচন ১৮ মার্চ

বেলাল আজাদ।।
কক্সবাজার জেলার বৃহত্তম পেশাজীবি সংগঠন কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০২৩-২০২৪) বার্ষিক নির্বাচন আগামী ১৮ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের মোট ১৫ টি পদের জন্য দুই প্যানেলে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সুত্রে জানা গেছে, সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ‘মোঃ আতাউল ইসলাম – মোঃ জাহাঙ্গীর আলম প্যানেল’-এ যথাক্রমে- সভাপতি পদে মোঃ আতাউল ইসলাম, সহ-সভাপতি পদে হাফেজ আহমদ জিসান ও মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম, সহ- সাধারণ সম্পাদক (সাধারণ)  পদে মোঃ সাহাব উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে আবদুল খালেক (২), তথ্য ও প্রচার সম্পাদক পদে মোরশেদ আলম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রায়হান উদ্দীন, নির্বাহী সদস্য পদে ফোরকান আহমদ খোকন, মোঃ নূরুল ইসলাম, মোঃ ছৈয়দ নুর, রবিউল করিম রবি, সরওয়ার কামাল, শাহ আলম বাদল ও সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন।
এছাড়া ‘মোঃ নূরুল আমিন-মোঃ শামশুল আলম প্যানেল’-এ যথাক্রমে- সভাপতি পদে মোঃ নূরুল আমিন, সহ-সভাপতি পদে মোঃ হাশেম উদ্দিন ও মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক পদে মোঃ শামশুল আলম, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে মোঃ কাইছার হামিদ, তথ্য ও প্রচার সম্পাদক পদে জয়নাল আবেদীন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুলল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য পদে মোঃ নাসির উদ্দীন, মিজানুর রহমান, মোঃ বেলাল উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল মালেক সোহেল, নেজাম উদ্দীন ও আবদুল হামিদ প্রার্থী হয়েছেন।
এদিকে, সমিতির নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও দৌড়ঝাঁপের পাশাপাশি সদস্যদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনে ওইদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। এবারের  নির্বাচনে মোট ৬৫৩ জন বৈধ ভোটার (এডভোকেট ক্লার্ক) হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তারেক জানান, নিবার্চনকে ঘিরে আদালতপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। সুষ্ঠু
ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM