সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়াতে ২৫০ কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে রামু সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

চকরিয়াতে ২৫০ কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে রামু সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের চকরিয়াতে ২৫০ কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে  ত্রাণ বিতরণ করেছে রামু সেনানিবাসের সদস্যরা।

আজ শনিবার  (১০ জুলাই) চকরিয়া উপজেলায় ২৫০ জন কর্মহীন মানুষকে সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

করোনা ভাইরাস মোকাবেলা ও লকডাউন কার্যকর করার পাশাপাশি সেনা সদস্যরা কর্মহীন, দুঃস্থ অসহায় মানুষের কাছে নিজেদের রেশন বাঁচিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় ৯ জুলাই কক্সবাজার সদর এবং রামু উপজেলার প্রত্যন্ত এলাকায় কর্মহীন হতদরিদ্র ১ হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে রামু সেনানিবাসের সেনা সদস্যরা।

এছাড়া, চকরিয়া উপজেলায় ২৫০ জন কর্মহীন হত দরিদ্র মানুষের কাছে রামু সেনানিবাসের সেনা সদস্যরা তাদের সঞ্চিত রেশন হতে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রকৃত অসহায় মানুষদের হাতে পৌঁছে দিয়েছে।

এদিকে, স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মহতি উদ্যোগের প্রশংসা করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM