সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ ইরফান (২০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন।
নিহত ইরফান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকার শফিউল আলম কুতুবের ছেলে।
রোববার (১২ মার্চ) দুপুরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসাইন জানান, আহতদের মধ্যে একজনের নাম মো. শাহীন বলে জানা গেলেও অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি।
আহত শাহীন বলেন, রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে দুইটি মোটর সাইকেলযোগে মোহাম্মদ ইরফান ও শাহীনসহ কয়েকজন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী পাহাড়ী এলাকায় অতিক্রম করছিল। এ সময় পাহাড়ী ঝোপ-জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছুড়ে। এতে মোটর সাইকেলের তিন আরোহী আহত হন।
ওসি আরো বলেন, কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইরফান নামের একজনকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply