সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ২য় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উৎসব কাল

কক্সবাজারে ২য় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উৎসব কাল

প্রেস বিজ্ঞপ্তি।।

“শান্তির বিশ্ব হোক কবিতার জয় হোক” এই শ্লোগানে কক্সবাজারের ২য় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল শনিবার (১৮ মার্চ) বিকেল ৩ টায় কক্সবাজার জেলা পরিষদ চত্বরে ও রবিবার (১৯ মার্চ) সকাল ১০ টায় উত্তরন মডেল কলেজ প্রাঙ্গণে এ উৎসব উদযাপিত হবে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী আমাদের রাজনীতির কবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাব্যময় স্মৃতির স্মারক হিসেবে বালুকাময় সমুদ্র সৈকতের উপকন্ঠে গড়ে ওঠা সৌন্দর্যের রানী খ্যাত ককসবাজারে ভিন্ন ভিন্ন ভাষার শতাধিক দেশী বিদেশি বরেন্য কবিবৃন্দের অংশ গ্রহণে এ উত্সবের ১ম দিন জেলা পরিষদ চত্বরে উদ্বোধন করবেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল।

এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক শাহীন ইমরান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ, শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত থাকবেন।

উৎসব উদযাপন কমিটির সভাপতি কবি কামরুল হাসানের সভাপতি্ত্বে কবি বরন, কবি কন্ঠে কবিতা পাঠ বিশ্ব শান্তি প্রার্থনায় অসীমের ঠিকানায় পত্র প্রেরন, অতিথি বরন, উত্তোরিয় প্রদান সহ এতে বর্নাঢ্য আয়োজন রাখা হয়েছে ।

এসময় সময়ের প্রধান কবি অসীম সাহা, অরুন চক্রবর্তী, শাকিল আহমেদ, অনিকেত শামীম, রিজওয়ান মাহমুদ, শিবলী মোক্তাদির ও আবু মুছা চৌধুরী, বিদেশী কবিবৃন্দ যথাক্রমে নেপালের মিনা দেবী শেত্রী শর্মা, সিকিমের সন্জয় ঘটক,পশ্চিম বঙ্গের অরুন কুমার চক্রবর্তী সহ দেশী বিদেশী কবি বৃন্দ অংশ গ্রহণ করবেন।

এতে কবি ও কবিতাপ্রেমী সকলকে উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। উত্সব উদযাপন কমিটির মিডিয়া সমন্বয়ক কবি ও সাংবাদিক আমিনুল হক আমীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM