সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের বহুল আলোচিত ১৪ লাখ পিস ইয়াবা ও এক কোটি ৭০ লাখের বেশি নগদ টাকা উদ্ধারের মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ জনকে খালাস দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এ মামলার রায় দেন কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, নজরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম প্রকাশ ফারুক (৩৭), মোজাফফর আহমদের ছেলে নুরুল আলম প্রকাশ বাবু (৫৫), আবুল হোসেনের ছেলে আবুল কালাম (৫০)। একইসাথে ফারুক ও বাবুকে ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং আবুল কালামকে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া, আবুল কালামের ছেলে শেখ আবদুল্লাহ (১৯) কে খালাস দেয় আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর দীলিপ কুমার ধর বলেন, আসামীদের বাড়ি কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়া এলাকায়। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী রোহিঙ্গা ছৈয়দ আলম পলাতক আছেন। সে কক্সবাজারের টেকনাফের মোচনী রোহিঙ্গা ক্যাম্পের শরনার্থী।

তিনি আরো জানান, মামলায় ১৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামী পক্ষে সাক্ষীদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট যাচাই, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ বিচারের সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য্য করা হয়েছিল। মামলাটির চার্জ গঠনের মাত্র ৫২ দিন পর বিচারের সকল ধাপ সম্পন্ন করে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়েছে।

 

মামলার বাদী তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও বর্তমানে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকা থেকে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক করা হয় কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা মোঃ জহরুল ইসলাম প্রকাশ ফারুককে। পরে তার দেওয়া তথ্য অনুসারে বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নগদ এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫শত টাকা। ফারুককে গ্রেফতারের পর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার চাচা শ্বশুর ছৈয়দ আহমদের বাসা থেকে আরো ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে ১৭ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা এবং নগদ ১ কোটি ৭১ লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১৪ লাখ পিস ইয়াবা এবং এক কোটি ৭০ লাখের বেশি নগদ টাকা উদ্ধারের মামলাটির রায় ঘোষণা করা হয়। এ রায়ের মধ্য দিয়ে অপরাধীরা তাদের প্রাপ্য সাজা পেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM