সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত

মুহাম্মদ নেসার।।

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় রোজিনা আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।

নিহত গৃহবধূ হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের মোহাম্মদ ছৈয়দের স্ত্রী এবং ৩ সন্তানের জননী।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১ টায় বড়ডেইল রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুত গতির বাস বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে চাপা দেয়ার চেষ্টা করে। এসময় টমটম চালক তার গাড়িটি পাশে চাপিয়ে দেয়। টমটমে থাকা রোজিনা আকতার তার কোলের শিশুটিকে বাঁচাতে গিয়ে টমটম থেকে রাস্তায় লাফিয়ে পড়ে। সে সময় দ্রুত গতির ওই বাসটি মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শিশুটি আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছে। শিশুটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে মহেশখালী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM