সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মানবাবাধিকার কমিশন কক্সবাজার জেলার সভাপতি এথিন রাখাইন সংবর্ধিত

মানবাবাধিকার কমিশন কক্সবাজার জেলার সভাপতি এথিন রাখাইন সংবর্ধিত

 

বার্তা পরিবেশক।।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের কক্সবাজার জেলা শাখার সভাপতি ও সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন বাংলাদেশ সমাজ কল্যান পরিষদ পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৫ টায় হোটেল মিশুকের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা সহ-সভাপতি এড. সাকী-এ-কাউছার, প্রভাষক রুমানা আকতার, আয়েশা সিরাজ,তৌহিদুল ইসলাম তোহা, যুগ্ন-সাধারন সম্পাদক সাংবাদিক শাহাদত হোছাইন, তসলিমা আকতার রুমানা, নজরুল ইসলাম, সাজ্জাদ হোসাইন, সরওয়ার হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক ডঃ নুরুল আবছার, আইন বিষয়ক সম্পাদক এড. রবিউল এহেছান, মহিলা বিষয়ক সম্পাদক সেজুতি রুশনাই, ইসমত আরা মনি, জেলা সদস্য জসিম উদ্দিন, রামু উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম কাজল, সাধারন সম্পাদক একরাম, টেকনাফ পৌর শাখার সভাপতি নুরুল হোসাইন, সাধারন সম্পাদক শেখ হায়দার, যুগ্ন সম্পাদক মোঃ আজিজ উল্লাহ আজিজ, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ইমন, নুরুল আবছার, কক্সবাজার পৌর শাখার সাজ্জাদ হোসাইন শুভ, এড. আলী মোর্শেদ।

 

অনুষ্ঠান শেষে কক্সবাজার জেলা শাখার সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইনকে উপস্থিত নেতৃবৃন্দ ফুল দিয়ে সংবর্ধিত করেন।

এতে উপস্হিত ছিলেন-এড. মীর তাহের, এড. সাইফুল আলম সোহেল, এড. কায়সার হামিদ, এড. নিউটন কুমার শাহা, ইরফানুল হক চান্নু, খোরশেদ আলম, তানভীর হোসেন মুন্না, আবদুল কাদের, শামীম হাসান প্রমুখ।

এদিকে, আলোচনা সভায় আগামী রমজান মাসে ছিন্নমুল, অসহায় মানুষের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরন, চিকিৎসা সেবা প্রদান সহ নানা কর্মসুচী হাতে নেওয়া হয়েছে। কক্সবাজার শহরকে পরিছন্ন ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়তে মানবাধিকার কর্মীরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM