সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়া ক্যাম্প -১৩ এ সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় অপর এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মো. রফিক (৩০) ক্যাম্প-১৩ এর জি-৪ ব্লকের বাঁচা মিয়ার ছেলে ও রফিক আহম্মেদ (৩৪) একই ব্লকের মো. হোসেনের ছেলে এবং গুলিবিদ্ধ মো. ইয়াছিন একই ব্লকের মোহাম্মদ হোসনের ছেলে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩ তে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরও বলেন, হঠাৎ ১৫/১৬ জনের একটি গ্রুপ ক্যাম্পে ডুকে পড়ে। তারা টার্গেট করে তিনজনের উপর গুলি চালায়। ঘটনাস্থলেই মো. রফিকের মৃত্যু হয় ও অপর গুলিবিদ্ধ রফিক আহম্মেদ কে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ মো. ইয়াছিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের স্বজনের দাবি আগে থেকেই হত্যার হুমকি ছিল। কারা হুমকি দিয়েছিল সেটা আমরা তদন্ত করে দেখছি। মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply