সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের আট উপজেলায় ১ হাজার ৭১টি পরিবারকে নব-নির্মিত ঘর হস্তাস্তর করা হয়েছে। পরিবারগুলো জমিসহ ঘর পেয়েছেন। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি উপকারভোগীরা।
বুধবার (২২ মার্চ) চকরিয়া উপজেলাকে
শতভাগ ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমিসহ ঘর বিতরণ অনুষ্ঠান চকরিয়া উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলায় এপর্যন্ত ৮৭৪টি ঘর হস্তান্তরের মধ্যদিয়ে কক্সবাজার জেলার প্রথম গৃহহীন ও ভূমিহীন মুক্ত চকরিয়স উপজেলা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। বন্দোবস্তকৃত খাস জমির কবুলিয়তসহ সরকারি খরচে নির্মিত সেমিপাকা বাসগৃহ পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দ আত্মহারা হয়ে পড়েছে সুবিধাভোগী পরিবারগুলো।
উপকারভোগীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি জমিসহ বাসগৃহ পেয়ে হাসি ফুটেছে অসহায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে।
সরাসরি ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে
উপকারভোগীদের একজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। বাকি জীবন এখানে কাটিয়ে দিতে পারব, প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তার যেন হায়াত বৃদ্ধি পায়, সেই দোয়া করি।
স্থানীয় সংসদ সদস্য জাফর আলম তার বক্তব্যে বলেন, আমিও একদিন গৃহহীন ছিলাম। তাই গৃহহীনদের দুঃখ-বেদনা আমি বুঝি।
গৃহ হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ শহীন ইমরান বলেন, যারা গৃহ পেয়েছে তাদের বিদ্যাৎ, বিশুদ্ধ পানি, শিক্ষাপ্রতিষ্ঠান সহ নানা বিষয়গুলোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, কক্সবাজার সদর, রামু, উখিয়া, টেকনাফ, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী উপজেলায় আলাদা অনুষ্ঠান হয়েছে।
Leave a Reply