সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ 

কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ 

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দিনে (২৫ মার্চ) জেলার বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করেন সভাপতি ও  সাধারণ সম্পাদকের একনিষ্ঠ কর্মীরা।
সুত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এই বছরও সিয়াম-সাধনার মাস রমজানে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী হাতে নিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান। কর্মসূচী বাস্তবায়নে সভাপতি ও সাধারণ সম্পাদকের একনিষ্ঠ কর্মীরা মাঠে কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে উপজেলা ও শহরের বিভিন্ন স্পটে ইফতার সামগ্রী বিতরণ করেন তারা। ইফতার সামগ্রী পেয়ে অসহায় ও গরীব মানুষগুলো অনেক খুশী। এমন মহতী ও প্রশংসনীয় কাজে ছাত্রলীগের প্রশংসা করেন সমাজের সাধারণ মানুষগুলো। এমন কাজ অব্যহত থাকুক এমনদাবী সর্বস্তরের অসহায় ও গরীব মানুষগুলোর।
ইফতার সামগ্রী বিতরণে দায়িত্বরত ছাত্রলীগের কর্মীরা জানান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়ানে সমাজের গরীব, অসহায় এবং সাধারণ পথচারীদের মাঝে  রমজান মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিদিন একযোগে সম্বন্বয় করে উপজেলাসমুহ ও পৌরসভা সমুহের বিভিন্ন জায়গায় ইফতারের এক ঘন্টা আগে ইফতার সামগ্রী বিতরণের কাজ শুরু হয়েছে। ইফতার সামগ্রী বিতরণে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরও ধন্য মনে করছেন তারা। এই মহতী কাজ ও ইফতার সামগ্রী বিতরণের ধারা আগামীতেও অব্যহত থাকবে বলে দাবী করেন তারা। এছাড়া, বিভিন্ন অসহায় ও গরীব মানুষের বাসা বাড়িতেও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM