সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় স্বামীর অত্যাচারে গৃহবধূ ও শিশুর মৃত্যু 

কুতুবদিয়ায় স্বামীর অত্যাচারে গৃহবধূ ও শিশুর মৃত্যু 

 

কুতুবদিয়া প্রতিনিধি।।

কুতুবদিয়ায় স্বামীর অত্যাচারে ব্যাটারির এসিড়যুক্ত পানি পান করে দশ মাস বয়সী শিশুসহ নয়ন মণি (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত নয়ন মণি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ছাঁদের ঘোনা এলাকার মোঃ মানিকের স্ত্রী।

শুক্রবার (২৪-মার্চ) বিকেলে নিজ গৃহে ব্যবহৃত সৌর সোলার ব্যাটারির এসিড় পানি পান করে নয়ন মণি এবং পরে দশ মাস বয়সী শিশু বাবুকেও পান করিয়ে দেন।

সূত্রে জানা গেছে,স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় আহত নয়ন মণি ও দশ মাস বয়সী শিশুকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মা-শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম হাসপাতালে পৌঁছানোর ঘন্টাখানেক পর দু’জনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM