সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রটোকল মানা হয়নি-শাহীনুল হক মার্শাল

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রটোকল মানা হয়নি-শাহীনুল হক মার্শাল

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে প্রটোকল মানা হয়নি বলে অভিযোগ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল। এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

তিনি জানান, “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যান সর্বস্তরের মানুষ। সেখানে প্রটোকল অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা পুলিশের পর পুষ্পস্তবক অর্পণ করবে জেলা পরিষদ। কিন্তু শহীদ মিনারে এবার সেই নিয়ম মানা হয়নি। জেলা প্রশাসক ও জেলা পুলিশ ফুল দেওয়ার পর পুলিশ সুপার ব্যারিকেড বসিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফুল দিতে সুযোগ করে দেয়। এতে জেলা পরিষদসহ পদস্থ অনেক স্বনামধন্য সরকারি-আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সিরিয়াল মোতাবেক শ্রদ্ধা জানাতে পারেনি। এসময় বিষয়টি দেখে সবাই হতবাক হন। একজন পুলিশ সুপারের কাছ থেকে এমন আচরণ কেউ আশা করেননি।”

শাহীনুল হক মার্শাল আরও বলেন, “সারা বছর কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের দেখভাল, পরিচর্যা, আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধন সবকিছু জেলা পরিষদ করে। এছাড়া স্বাধীনতা ও বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য জেলা প্রশাসনকে ৯ লক্ষ টাকা অনুদান দেয় জেলা পরিষদ। তাই আমি সম্মান না পেলে এসব থেকে বিরত থাকবো। কারণ আমি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান, এটি বড় প্রতিষ্ঠান। তাই প্রতিষ্ঠানের সম্মান আমি বিসর্জন দিতে পারি না।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM