সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বাঁকখালী নদী দখল ইস্যুঃ হাইকোর্টে বেলার দায়েরকৃত মামলাটি আউট অব লিষ্টে চলে গেল

বাঁকখালী নদী দখল ইস্যুঃ হাইকোর্টে বেলার দায়েরকৃত মামলাটি আউট অব লিষ্টে চলে গেল

আদালত প্রতিবেদক।।
কক্সবাজারের কস্তুরাঘাট এলাকায় উচ্ছেদের নামে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে ৫শ ব্যক্তির বসতঘর উচ্ছেদের নামে গৃহহীন করার ঘটনাটি আইন বর্হিভূত ছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত মামলাটি “আউট অব লিষ্ট” করেছেন মহামান্য হাইকোর্ট। ২৮ মার্চ শুনানী শেষে মাননীয় বিচারপতি জে.বি.এম হাসান ও বিচারপতি রাজীক আল-জলিল এর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
কক্সবাজার কস্তুরাঘাট উকিলপাড়া সমাজ কমিটির পক্ষে নিয়োজিত আইনজীবী সিনিয়র এডভোকেট এম.কে রহমান (সাবেক অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল) ও এডভোকেট আনোয়ার পারভেজ এর বরাত দিয়ে ক্ষতিগ্রস্থ আইনজীবীরা জানান, গত ২৮ ফেব্রুয়ারী কক্সবাজার কস্তুরাঘাট উকিলপাড়ায় উচ্ছেদ অভিযান চালায় কক্সসবাজার জেলা প্রশাসন। এতে ২৫ জন আইনজীবীর ঘর-বাড়ি সহ ৫শ এর অধিক পাকা ঘর-বাড়ী উচ্ছেদের নামে কক্সসবাজার জেলা প্রশাসন গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) কর্তৃক দায়েরী যে Contempt মামলা নং-৪৭১/২২ ইং দোহাই দিয়ে কস্তুরাঘাট এলাকায়  অভিযান চালানো হয়েছে। ওই মামলা মঙ্গলবার (২৮ মার্চ) শুনানীর জন্য মহামান্য হাইকোর্টে দিনধার্য্য করেছিল। ধার্য্য তারিখ ২৮ মার্চ মামলাটির কোন আদেশ প্রচার না করে মহামান্য হাইকোর্ট উক্ত মামলা তালিকার বাইরে (আউট অব লিষ্ট) করে দিয়েছেন। তাতে করে উচ্ছেদের নামে বসতবাড়ী ভাংচুর করে শতশত মানুষকে গৃহহীন করার ব্যাপারে Contempt মামলার জেলা প্রশাসনের দোহাই দিয়ে উচ্ছেদ ঘটনাটি সম্পূর্ণরূপে আইনবর্হিভুত হয়ে গেল।
তারা আরো জানান, এ আদেশের কারণে এখন স্বাভাবিকভাবে জেলা প্রশাসনকে বেলা এর মূল মামলার আদেশ মোতাবেক সিএস জরীপে ফিরে যেতে হবে। কিন্তু কক্সবাজার জেলায় সিএস জরীপ চুড়ান্ত না থাকায় জেলা প্রশাসন পরবর্তী নির্দেশনার চেয়ে মূল মামলায় একটি দরখাস্ত দাখিল করেছিলেন। উক্ত দরখাস্ত মূল মামলায় এখনো নিস্পত্তি করা হয়নি বরং পেন্ডিং রয়েছে। জরীপ জটিলতায় উদ্বেগ, কোর্ট হতে সঠিক দিক নির্দেশনা ও উচ্ছেদ সংক্রান্তে চুড়ান্ত আদেশ না পাওয়ার পরেও জেলা প্রশাসন কিসের ভিত্তিতে ৫শ ব্যক্তি মালিকানাধীন বসতবাড়ী ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন, এর উত্তর আছে কি?
প্রসঙ্গত, Cause List of Bijoy 71 Building Court No. 7 (4th Floor) Supreme Court of Bangladesh আদালতে মামলাটি ৬১ নং সিরিয়ালে ছিল।
এদিকে, উক্ত মামলায় বেলার পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট শামীমা ইয়াসমিন ও  রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট তুষার কান্তি রায়। এতে উকিলপাড়া সমাজ কমিটির পক্ষে আইনজীবী ছিলেন-সিনিয়র এডভোকেট এম.কে রহমান (সাবেক অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল) ও এডভোকেট আনোয়ার পারভেজ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM