সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মাইলস্টোনে “কলেজ ক্যাপ্টেন” এখন টেকনাফের মেয়ে রুবাইয়া 

মাইলস্টোনে “কলেজ ক্যাপ্টেন” এখন টেকনাফের মেয়ে রুবাইয়া 

 

বিশেষ প্রতিবেদক।।

ঢাকা উত্তরা মডেল টাউন মাইলস্টোন কলেজের বাংলা এবং ইংরেজী ভার্সনের ১০ হাজার ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি (কলেজ ক্যাপ্টেন) হলেন টেকনাফের মেয়ে Cadet Corporal রুবাইয়া ইসলাম। মেধাবী শিক্ষার্থী রুবাইয়া BNCC মাইলস্টোন কলেজের প্লাটুন ইনচার্জ হিসাবেও দায়িত্ব পালন করছেন।

রুবাইয়া সাবেক জনপ্রিয় ছাত্রনেতা এবং টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার জাহেদুল ইসলাম মাহমুদ ও গৃহিণী রেহেনা মাহমুদের বড় মেয়ে।

২৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে মাইলস্টোন কলেজের ২০তম ব্যাচের ব্যাজ প্রদান অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী রুবাইয়া ইসলামকে ২০তম ব্যাচের কলেজ ক্যাপ্টেন হিসেবে ব্যাজ পড়িয়ে দেয়া হয়।

কলেজ ক্যাপ্টেন ছাড়াও স্পোর্টস ক্যাপ্টেন, কালচারাল ক্যাপ্টেন ও সার্জেন্টদের মাঝে ব্যাজ প্রদান করা হয়।

শিক্ষার্থীদের মাঝে ব্যাজ পড়িয়ে দেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ও সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষবৃন্দ, পরিচালকবৃন্দ, অনুষদ সদস্যগণ ও শিক্ষার্থীবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM