সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩), একই ক্যাম্পের মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২০) ও ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের সোলতান আহমেদের পুত্র নুর কবির।
বুধবার (২৯ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার উখিয়া সদরের মূহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মুহুরীপাড়া এলাকার নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধ্বসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে। স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরো দুইজনের মরদেহ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply