কক্সবাজার টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে হ্নীলা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন, হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির আহাম্মদ এবং একই এলাকার রোজার ঘোনা গ্রামের বাসিন্দা ফয়েজ উদ্দীন। তবে তার কাছ থেকে পুলিশ চার হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, হ্নীলায় অভিযান চালিয়ে ওই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সে বলাৎকার মামলা দীর্ঘদিন পলাতক আসামি ছিলেন। এছাড়া গ্রেফতার ফয়েজ উদ্দীনের বাড়িতে ইয়াবা মজুদ রাখার খবরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির আলমিরার নিচ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply