সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
নিহত সুনীল বড়ুয়া (৪৫) ইউনিয়নের খরুলিয়ার বড়ুয়া পাড়ার মৃত চিত্তরঞ্জন বড়ুয়ার ছেলে।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু সুলতান।
স্থানীয়দের বরাতে টিপু সুলতান বলেন, শনিবার দুপুরে ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ার কয়েকজন লোক স্থানীয় একটি খালে কাঁকড়া ধরতে যায়। বিকালে আকস্মিক ঝড়ো হাওয়ার বৃষ্টিপাত শুরু হলে লোকগুলো বাড়ীর উদ্দ্যেশে রওনা দেয়। এক পর্যায়ে লোকগুলো স্থানীয় বড়ুয়াপাড়া শ্মশান এলাকায় পৌঁছলে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে সুনীল বড়ুয়া নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা নিহতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার ব্যাপারে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
Leave a Reply