সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের এক সাংবাদিক ইয়াবাসহ চট্টগ্রামে আটক

টেকনাফের এক সাংবাদিক ইয়াবাসহ চট্টগ্রামে আটক

 

বিশেষ প্রতিবেদক।।

চট্টগ্রামে সাড়ে চার হাজার ইয়াবাসহ হাবিবুল ইসলাম (২৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-৭। এসময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি মোটর বাইক।

আটক টেকনাফ দক্ষিন ডেইল পাড়ার আব্দুল করিমের ছেলে।

শনিবার (১০ জুলাই) মহানগরীর বাকলিয়া থানাধীন মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ী কনভেশন সেন্টারের সামনে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা নূরুল আবছার।

তিনি জানান, মোটর বাইক যোগে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা শাহ আমানত সংযোগ সড়কে অবস্থান নেয়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা একটি বাইক থেকে নেমে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ৫২০পিস ইয়াবা বড়িসহ তাকে আটক করা হয়।

ধৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

এদিকে জানা যায়, সে টেকনাফ ভিত্তিক একটি কথিত নিউজ পোর্টালের সম্পাদক। কৌশলে ভাগিয়ে নিয়েছিলো স্থানীয় একটি সাংবাদিক সংগঠনের সদস্য পদ। তবে সেই সংগঠনের সভাপতি জানান তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত কর্মকান্ড সন্দেহ হলে গত জুন মাসে এক জরুরী সভায় তাকে সংগঠন থেকে বাদ দেয়ার একটি প্রস্তাব গৃহীত হয়েছিলো।

এদিকে একটি ইয়াবা সংশ্লিষ্ট কুচক্রি মহল তার সাথে থাকা সাংবাদিকদের ছবি নিয়ে সামাজিক যোাগাযোগ মাধ্যমে ফায়দা লুটার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM