বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার শহরের কয়েকটি ফার্মেসী ও রেস্তোরাঁয় ভ্রাম্যমান আদালতের অভিযান, পরিচালিত হয়েছে। এতে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২মার্চ) সকালে শহরের হাসপাতাল রোড এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
সুত্রে জানা গেছে, কক্সবাজার শহরের বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রি এবং রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হয় এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এতে মেসার্স এনএফ প্লাস মেডিকোকে ৫ হাজার টাকা, মেসার্স এফএন মেডিকোকে ৫ হাজার টাকা, মেসার্স এমএন মেডিকোকে ৩ হাজার টাকা, মেসার্স রামু প্লাস মেডিকোকে ৫ হাজার টাকা এবং বিরাম রেস্তোরা এন্ড বিরানি হাউজকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, ড্রাগ সুপার এবং স্যানিটারি ইন্সপেক্টর কক্সবাজার। এসময় আনসার ব্যাটালিয়ানের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা দায়িত্ব পালন করেন।
কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.জাকারিয়া জানান, রমজানকে পুঁজি করে কতিপয় অসাধু ব্যবসায়ীরা ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রি করে আসছে।
একই সাথে বিভিন্ন রেস্তোরাঁয়ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে অবৈধভাবে মুনাফা অর্জন করে চলেছে। আমরা তাদেরকে কঠোরভাবে নিরুৎসাহিত করতে চাই। তাই অভিযান চালিয়ে তাদেরকে আইনের আওতায় আনলাম। এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply