সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার তিন সদস্য গ্রেপ্তার 

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার তিন সদস্য গ্রেপ্তার 

ইমরান জাহেদ।।

কক্সবাজারের উখিয়ার আশ্রিত রোহিঙ্গা শিবির থেকে আরসা সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এপিবিএন।এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, ১৮ নম্বর ক্যাম্পের মৃত মোহাম্মদ জলিলের ছেল হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান (২০), একই ক্যাম্পের আমির হাকিমের ছেলে নুর ইসলাম (৩৫)ও মৃত সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ জাবের (৩১)। এর মধ্যে হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান মিয়ানমারের বিচ্ছিন্নবাদি সশস্ত্রগোষ্ঠি আরসার সন্ত্রাসী এবং হত্যা মামলার আসামি।

সোমবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়ার ময়নারঘোনার ১৮নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৮ এপিবিএনের সহকারি পুলিশ সুপার (অপারেশনস্ এন্ড মিডিয়া) মো.ফারুক আহমেদ বলেন, ১৮নম্বর ক্যাম্পে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি টিম মোহাম্মদ জাবেরের চায়ের দোকান ঘিরে ফেলে। অভিযানে অস্ত্রধারী আরসা সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমানসহ তার দুই সহযোগি নুর ইসলাম ও মোহাম্মদ জাবেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় তৈরী শর্টগান, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM