সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন মেম্বাররা

রামুতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন মেম্বাররা

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ১০ এমইউপি ।

এরা হলেন-সংরক্ষিত এমইউপি (১, ২,৩) মিনুন নাহার, খালেদা বেগম (৪, ৫, ৬), এমইউপি আবুল কালাম (১নং ওয়ার্ড), আজিজুল হক (২নং ওয়ার্ড), আমির হামজা (৩নং ওয়ার্ড), আবুল কালাম (৪নং ওয়ার্ড), মোহাম্মদ খলিল (৬নং ওয়ার্ড), মিজানুর রহমান (৭নং ওয়ার্ড), জাফর আলম (৮নং ওয়ার্ড), সৈয়দ আলম (৯ন ওয়ার্ড)।

বুধবার (৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বরাবরে এই অনাস্থা প্রস্তাব লিখিত আকারে দেন মেম্বারগণ।

অনাস্থা প্রস্তাবে বর্তমান চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, সরকারী অর্থ আত্মসাৎ ও বিধিমালা ভঙ্গ করে মনগড়াভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করা সহ ৮টি বিষয় উল্লেখ করেন তারা। অভিযোগে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১০ জন পুরুষ এবং মহিলা মেম্বার এই অনাস্থাপত্রে স্বাক্ষর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM