সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে শব্দ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

কক্সবাজারে শব্দ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদরে দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দুইটি পরিবহনের বাসকে ২ হাজার ৭শ টাকা অর্থদণ্ড প্রদান করেন৷ এসময় ওইদুটি পরিবহন থেকে হাইড্রোলিক হর্নও খুলে ফেলা হয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ জাকারিয়া৷
তিনি জানান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সামনে শব্দ দূষণের দায়ে হানিফ পরিবহন ও সৌদিয়া পরিবহনের দুইটি বাসকে ২ হাজার ৭শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়৷ এসময় ওইদুটি পরিবহন থেকে হাইড্রোলিক হর্নও খুলে ফেলা হয়। এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ সংশ্লিষ্টরা।
আকস্মিকভাবে এমন অভিযান পরিচালনা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাকারিয়াকে ধন্যবাদ জানান সচেতনমহল।
সচেতন মহল দাবী করেন, কক্সবাজার বাসটার্মিনাল থেকে কলাতলী মোড় পর্যন্ত রাস্তার দুপাশে পার্কিং করা সকল পরিবহনের গাড়ীগুলোকে অভিযানের আওতায় এনে সড়ক দখলমুক্ত করা হোক। সরকারের উন্নয়নের ধারায় ‘চার লেইন’ রাস্তা করার সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে। এতে করে সরকারের উন্নয়ন বরাবরের মতো প্রশ্নবিদ্ধ হবে। এই অভিযানে একদিকে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে, অন্যদিকে সাধারণ জনগণ সরকারের উন্নয়নের সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM