সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের আল-মনসুর হ্যাচারীর ম্যানেজারের মরদেহ উদ্ধার 

টেকনাফের আল-মনসুর হ্যাচারীর ম্যানেজারের মরদেহ উদ্ধার 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের টেকনাফ সৈকত পাড়ের আল-মনসুর হ্যাচারী’র ম্যানেজার মো.গোলাম আজম প্রকাশ রবু (৫৫) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
নিহত মো. গোলাম আজম ওই আল-মনুসুর হ্যাচারীর ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন ওই হ্যাচারী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে চিংড়ি পোনা হ্যাচারী থেকে ওই হ্যাচারীর ম্যানেজারের অর্ধগলিত মরদেহটি নিজ শয়ন কক্ষের ভেতর খাটের নিচে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে বলে দাবী করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM