সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

টেকনাফে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক।।
দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড নিরসন এবং  জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সমন্বয়ে একটি যৌথ অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে নয়াপাড়া হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির মাঠে
এই মহড়া হয়েছে।
মহড়ায় হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কাইয়ুম উদ্দিন চৌধুরী সামগ্রিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকির প্রয়োজনীয়তা এবং যেকোন জরুরী অবস্থায় করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
টেকনাফ ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল এবং হোয়াইক্যং হাইওয়ে পুলিশ কর্তৃক যৌথভাবে দ্রুততম সময়ে অগ্নি নির্বাপন এবং অগ্নি নির্বাপক সরঞ্জামাদির সঠিক ব্যবহার এই মহড়ার মূল উদ্দেশ্য। এছাড়াও এই মহড়ায় স্থানীয়দের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি জরুরী অবস্থায় করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM