সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
কক্সবাজারের কলাতলীতে হোটেল জামান হাইটস দখলের চেষ্টায় হোটেলটির এক পরিচালককে মারধর এবং গুলিবর্ষণ করার অভিযোগ করেছেন হোটেল কর্তৃপক্ষ।
শনিবার বেলা ২ টার দিকে ওই জামান হোটেলের মালিক বাবুর নেতৃত্বে তার স্ত্রী, স্ত্রীর ভাই ও পুত্র মিলে এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন হোটেল কর্মকর্তা-কর্মচারীরা।
হোটেল জামান হাইটস ম্যানেজার জানান, হোটেলের পরিচালক সুফিয়ান আনছারীকে বাবুসহ সবাই মিলে মারধর করেছে। পরে গুলি বর্ষণ করেন বলেও অভিযোগ করেন তিনি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান আনছারী বলেন, ২০১৬ সালে পাঁচ বছরের জন্য হোটেলটি ভাড়া নেন শাহজাহান আনছারী। এর মধ্যে ১৭টির ফ্ল্যাটের ক্রয় মালিকও তিনি। অন্য ফ্ল্যাটগুলোর মালিক বিভিন্ন জনকে বিক্রি করে দিয়েছেন মালিক ওয়াহিদুজ্জামান বাবু।
তিনি আরও জানান, চুক্তির মেয়াদ শেষ না হতেই হোটেল দখলের চেষ্টা করে আসছেন তিনি। এই নিয়ে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি রয়েছে। কক্সবাজার এডিএম কোর্টের দুটি মামলায় ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা না মেনে আবারো হোটেলটি দখলের চেষ্টা করেছেন বাবু।
আনচারী আরও বলেন, হোটেল দখল করতে এসে বাধা দেয়ায় আমার ছোট ভাই সুফিয়ানকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে গুলি চালায় ওই বাবু। বাবু আমার প্রদত্ত হোটেল ভাড়া চুক্তির সেলামীর আড়াই কোটি টাকা ফেরত ও ক্রয়কৃত ফ্ল্যাটের রেজিষ্ট্রি দিতে গড়িমসি করছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র জানান, গুলি বর্ষণ ও দু’পক্ষের মধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ। তারা গিয়ে বাবুর লাইসেন্সধারী একটি শর্টগান থানায় নিয়ে আসেন।
Leave a Reply