সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন।।
কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালং ভাঙ্গাব্রিজ এলাকায় মিনি ট্রাক ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে হয়।এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছে এবং আরও দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরিচয় পাওয়া নিহতের নাম বদিউল আলম। তিনি কোর্টবাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক সমবায় সমিতির সদস্য এবং হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ কুলালপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে খুনিয়াপালং ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল ৭ টার দিকে একটি মিনি ট্রাক কক্সবাজারগামী একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-৯৩৩৫) কে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। এতে দূর্ঘটনা কবলিত সিএনজি ধুমড়ে মুচড়ে যায়। আর ঘাতক মিনিট্রাকটি পালিয়ে যায়। তবে এ ঘটনায় আহত মোকতার আহমদ বাবুল ও ফিরোজ আহমেদকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ মেজবাহ উদ্দিন জানায়, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। তারা নিহত তিনজনের লাশ উদ্ধার করে এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করি। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকী নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে খুনিয়াপালং এলাকায় দূর্ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়। বদিউল আলম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় শনাক্ত করার কার্যক্রম চলছে।
Leave a Reply