কক্সবাজারের উখিয়ায় বনভুমি দখল রোধে এবার দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে নেমেছে বনবিভাগ। এসময় সংরক্ষিত বনে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিভিন্ন বসত-ঘরের ৩০টি বৈদ্যুতিক মিটার ও বিদ্যুতের তার খুলে জব্দ করা হয় এবং ১০০টি বসত-ঘরের সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১১এপ্রিল) বিকালে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জাধীন সদর বিটের লম্বাশিয়া এলাকায় বনবিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতি যৌথ অভিযান চালায়।
বনবিভাগ জানিয়েছেন, সংরক্ষিত বনাঞ্চলে গড়ে তোলা স্থাপনাগুলোতে বিদ্যুৎ সংযোগ না দেওয়ার নির্দেশনা থাকলেও পল্লীবিদ্যুৎ সমিতি অবৈধভাবে এসব স্থাপনায় বিদ্যুৎ সংযোগ দিয়েছিল।
অবশেষে দীর্ঘদিন পর তা বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে পল্লী বিদ্যুৎ সমিতি উখিয়া জোনাল অফিসের ডিজি এম মোহাম্মদ ইব্রাহিম, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফি উল আলম, সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়ার ঘাট বিট কর্মকর্তা কামরুল হাছান পাটোয়ারী সহ বনবিভাগের স্টাফরা অংশ নেন।
Leave a Reply