সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
একরাম জুয়েল।।
কক্সবাজারের রামু থানাধীন ঈদগড়ে তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ১২টি রাইফেলের তাজা গুলি ও ৩টি রাইফেলের ভাঙ্গা গুলি এবং ১ হাজার
৫শ পিচ বুলেট জব্দ করা হয়।
আটকরা হলেন, কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মোঃ আবছার কামালের ছেলে মোঃ হুমায়ূন কারীর (২৩), সাবেক পাড়া গ্রামের এনামুল হকের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (৩১) ও চৌফলদন্ডী ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ আব্দুল মালেক (২১)।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার)।
তিনি জানান, রামু থানাধীন ঈদগড় এলাকায় অস্ত্র ব্যবসায়ী চক্র অবৈধ অস্ত্র-গোলাবারুদ এর একটি চালান গর্জনিয়া বা টেকনাফ এলাকায় নিয়ে যাবে এমন খবরে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এক পর্যায়ে মঙ্গলবার ঈদগড় ইউনিয়নস্থ গজালিয়া ঢালারমোড় নামক স্থানে অস্ত্র ব্যবসায়ীদের বহনকারী একটি সিএনজি চ্যালেঞ্জ করে তাতে তল্লাশী চালায়। এসময় ১২টি থ্রি নট থ্রি রাইফেলের ১হাজার ৫শত পিস গুলি উদ্ধার করে। এসময় কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের মোঃ আবছার কামালের ছেলে মোঃ হুমায়ূন কারীর (২৩) ও মোঃ রিয়াজ উদ্দিন (৩১) গ্রেফতার করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চৌফলদন্ডী ডেইলপাড়ার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ আব্দুল মালেককে (২১) ও গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার বলেন, গুলি ও বুলেটের উৎসস্থল ও এর গন্তব্য সম্পর্ক তথ্য উদঘাটনে মাঠে নামে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ টীম। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে বুলেটগুলোর গন্তব্য সন্ধানে জেলা গোয়েন্দা পুলিশ টেকনাফের গহীন বনাঞ্চলে অভিযান চালায়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার হবে বলে জানান পুলিশ সুপার।
Leave a Reply