সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা আদায়

কক্সবাজার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা আদায়

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার সদরের বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং জীবন বিপন্নকারী দ্রব্য সামগ্রী দিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে পণ্য তৈরি করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুর ১২ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া।

কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশ এবং জীবন বিপন্নকারী দ্রব্য সামগ্রী দিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে পণ্য তৈরি করায় সদরের বাংলাবাজার এলাকার কোহিনূর আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, পৌরসভাধীন বড়ুয়াপাড়া এলাকার সাথী আইসক্রিম ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা, বাহারছড়া এলাকার বালাচাও শুটকি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, সদর উপজেলার কাঁচা বাজারে সনাতনী বাটখারা ব্যবহার করায় মাংস ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং বাটখারা ও পাল্লা জব্দ করা হয়। এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এই অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর এবং বিএসটিআইয়ের ফিল্ড অফিসার উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM