সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বিদ্যুতের আলোয় আলোকিত বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া

বিদ্যুতের আলোয় আলোকিত বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া

বিশেষ প্রতিবেদক।।

বঙ্গোপসাগর বেষ্টিত কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সাগর তলদেশ দিয়ে প্রথমবার বিদ্যুতের আওতায় জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এরই মধ্যদিয়ে স্বাধীনতার ৫২বছরে দ্বীপ উপজেলার মানুষ প্রথমবারের মতো জাতীয় গ্রিডের বিদ্যুতের সুবিধা পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে কুতুবদিয়া বিদ্যুতের আওতায় জাতীয় গ্রিডে সংযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

উদ্বোধনকালে এমপি আশেক জানান, স্বাধীনতা-পরবর্তী সময়ে যারা এ ধরনের প্রকল্পের কথা চিন্তাও করেনি, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করলেন। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এই প্রকল্পটি বাস্তবায়ন হলো। অসম্ভবকে সম্ভব করার জ্বলন্ত উদাহরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দ্বীপবাসীর জন্য একটি স্বপ্নপূরণ। তাই কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানান তিনি।

প্রকল্প পরিচালক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফারুক আহমেদ বলেন, বুধবার (১২ এপ্রিল) রাত থেকে দ্বীপটির দেড় হাজার গ্রাহক পরীক্ষামূলকভাবে প্রকল্পের অধীনে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে কুতুবদিয়া। নতুন করে গ্রাহকদের আবেদন করতে বলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ হাজার গ্রাহককে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। কক্সবাজারের মাতারবাড়ী থেকে রিভারক্রসিং টাওয়ারের মাধ্যমে ৩৩ কেভি (কিলোভোল্ট) ওভারহেড লাইন এবং কুতুবদিয়া চ্যানেলের তলদেশে দুই লেনে আসছে দীর্ঘ ৬ কিলোমিটার ক্যাবল। ওখানে ১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র, ৭২০ কিলোমিটার সঞ্চালন বিতরণ স্থাপন হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ২১৫ কিলোমিটার আয়তনের দ্বীপ উপজেলা কুতুবদিয়া। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা। বর্তমানে দেড় লাখের অধিক মানুষের বসবাস। ১৯৮০ সালে জেনারেটরের মাধ্যমে সান্ধ্যকালীন কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ছিল। কিন্তু ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর তা বন্ধ হয়ে যায়। পরে ২০০৫ সালে দুটি জেনারেটরের মাধ্যমে উপজেলা সদর ও তার কাছের এলাকায় সন্ধ্যার পর কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল পিডিবি। ২০০৮ সালে কুতুবদিয়ায় বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও তা কার্যত কোন কাজে আসেনি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২০ সালে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে একটি প্রকল্প গ্রহণ করে সরকার। ৪০০ কোটি টাকা ব্যয়ে ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্পটির মেয়াদকাল ২০২৩ সালের জুন পর্যন্ত ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই কুতুবদিয়া
দ্বীপে পৌঁছে গেল জাতীয় গ্রিডের বিদ্যুৎ।

 

কুতুবদিয়ায় বিদ্যুতের আওতায় জাতীয় গ্রিডে সংযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধনকালে আরো বক্তব্য রাখেন, কুতুবদিয়ার সহকারী কমিশনার (ভূমি) জজ মিত্র চাকমা, কুতুবদিয়ার আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজি মোঃ তাহের, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালামসহ অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM