সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে গরু চুরির অভিযোগঃ আটক – ৪

রামুতে গরু চুরির অভিযোগঃ আটক – ৪

নুরুল হক।।
কক্সবাজারের রামুতে গরু চুরির অভিযোগে ৪ জনকে আটক করেছে স্থানীয়রা। এসময় চুরি হওয়া গরু, চুরিতে ব্যবহৃত পিকআপ গাড়ি, লোহা কাটার যন্ত্র, ছুরি সহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) ভোরে রামুর জোয়ারিয়া
নালা ইউনিয়নের নতুন মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ০৯ নং ওয়ার্ডের ছাইরাখালী এলাকার মৃত মীর আহমদের ছেলে মো. আলম (৪২), চকরিয়া পৌরসভার ১ নং ওয়াডের তরছঘাট এলাকার সুলতান আহমদের ছেলে মো. আক্কাস (২৮), বড় ভেওলা সিকদারপাড়া ৭ নং ওয়ার্ড
এলাকার বদিউল আলমের ছেলে মো. আলমগীর (২৮) ও  ভাঙ্গারমুখ ৩নং ওয়ার্ড এলাকার মৃত শহর মুল্লকের ছেলে দেলোয়ার (২৭)।
ভুক্তভোগী নুরুল ইসলাম ভূট্টো জানান-গভীর রাতে তার বাড়ি থেকে একটি বড় সাইজের গরু চুরি করে নিচ্ছিলেন চোরের দল। এসময় তারা আরো কয়েকটি বাড়িতে চুরির চেষ্টা চালান। এসময় এক প্রতিবেশী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এসে চোরদের উপস্থিতি টের পান। ওই সময় সে বাড়ির ভিতরে গিয়ে মুঠোফোনে আশপাশের লোকজনকে বিষয়টি জানিয়ে দেয়। এক পর্যায়ে পাড়া-প্রতিবেশীরা চোরের দলকে ঘিরে ফেলে। এসময় একটি মিনিট্রাক সহ কয়েকজন চোর পালিয়ে গেলেও জনতার হাতে ৪ জন ধরা পড়ে।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আমির
হোসেন জানান-এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া ১টি গরু, চুরিতে চুরিতে ব্যবহৃত পিকআপ গাড়ি (চট্টমেট্টো ন ১১-৬৩১৭), লোহা কাটার যন্ত্র, ছোরা সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM