সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়া খুটাখালী বনাঞ্চলে হাতি শাবকের মৃত্যুঃ রাতে মাটিতে পুতে ফেলা হয়েছে

চকরিয়া খুটাখালী বনাঞ্চলে হাতি শাবকের মৃত্যুঃ রাতে মাটিতে পুতে ফেলা হয়েছে

মোহাম্মদ ইলিয়াছ।

 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ফুলছড়ি খুটাখালী বনাঞ্চলে আহত হাতি শাবকের মৃত্যু হয়েছে। আজ রাতেই হাতি শাবকের মরদেহ বনাঞ্চলের মাটিতে পুতে ফেলা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহম্মদ জানান, গত ১১ এপ্রিল খুটাখালী বনবিটের কেচখোলা এলাকায় ৬/৮ বছর বয়সী একটি পুরুষ হাতি শাবক আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বনবিভাগের নিয়ন্ত্রণে হাতি শাবকের চিকিৎসা চলছিল। শনিবার বিকালে হাতি শাবকটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার জানিয়েছেন, আমার নেতৃত্বে চকরিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন ও চকরিয়া ডুলাহাজার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক জুলকার নাঈম এর উপস্থিতিতে ময়না তদন্ত শেষে রাতে হাতি শাবকের মরদেহ বনাঞ্চলের মাটিতে পুতে ফেলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM